Home সর্বশেষ সংবাদ টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, আহত ২

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, আহত ২

0
2
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, আহত ২

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, আহত ২

বিডি ভিউজ বাংলা নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানার ইউনিট-২-এর চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় অন্তত দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বিবেচনায় অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন ও সেনাবাহিনীর দমকলকর্মীরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন।

হুড়োহুড়িতে আহত দুই শ্রমিক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দ্রুত বের হতে গিয়ে দুই শ্রমিক আহত হন।

আহতদের একজনের নাম সাদেক হোসেন (৩৮)। তাঁকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট

প্রাথমিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে উত্তরা, কুর্মিটোলা ও গাজীপুরসহ বিভিন্ন এলাকার আরও ইউনিট যোগ দেয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, আগুন দ্রুত ওষুধ তৈরির কাঁচামালে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। গাজীপুর সিটি করপোরেশন ও সেনাবাহিনীর দমকলকর্মীরাও তাঁদের সহযোগিতা করছেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সূত্র: দৈনিক আমার দেশ

বিডি ভিউজ বাংলা | সত্য, তথ্য ও জনস্বার্থের সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here