রিজভীর অভিযোগ: অর্থ লুটপাট করে বিদেশে বিলাসী জীবন, দেশ অস্থিতিশীল করার চেষ্টা
দেশের বিভিন্ন খাতের অর্থ লুটপাট করে পরাজিত ফ্যাসিবাদীদের দোসররা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন এবং সেখান থেকে বাংলাদেশের ক্ষতিসাধন ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী।
বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও অভিযোগ করেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অপমানের মাধ্যমে দেশের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।
অনুষ্ঠানে আন্দোলন-সংগ্রামে নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মীদের মধ্যে নগদ অর্থ, ঘর এবং কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক
#বিএনপি #রুহুলকবিররিজভী #বাংলাদেশেররাজনীতি #ডমুহাম্মদইউনূস #BDViewsBangla










