Home সর্বশেষ সংবাদ নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

0
2
নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

🚨 নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরাও সহযোগিতা করেন।

কারখানার সাততলা ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়েছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগতে পারে।

সূত্র: বাংলা ট্রিবিউন | বিডিনিউজ টোয়েন্টিফোর

#টঙ্গী #অগ্নিকাণ্ড #ড্রাগইন্টারন্যাশনাল #গাজীপুর #BDViewsBangla

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here