গোয়ালন্দে হামলার মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো কাজী কেরামত আলীকে
গোয়ালন্দে হামলার মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো কাজী কেরামত আলীকে
শিরোনাম
গোয়ালন্দে হামলার মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো কাজী কেরামত আলীকে
নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিয়মিত হাজিরা দিতে গেলে গোয়ালন্দ আমলী আদালতের বিচারক তার বিরুদ্ধে করা শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। ২০২৪ সালের ৪ আগস্ট গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে বুধবার গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক হুমায়ুন রেজা এ-সংক্রান্ত আবেদন করেন।
কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম জানান, এর আগে পৃথক তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কাজী কেরামত আলী কারাগারে রয়েছেন।
সংবাদসূত্র: দৈনিক ইত্তেফাক















