Home আন্তর্জাতিক নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আবদুল্লাহ

নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আবদুল্লাহ

0
10

নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আবদুল্লাহ

রাজনীতিবিদদের দ্বিমুখী নীতি ও কর্মীদের আবেগ নিয়ে রাজনীতির সমালোচনা

জাতীয় ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ১৮ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ১৮ অক্টোবর ২০২৬

দেশের রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনীতিবিদদের একাংশের দ্বিমুখী নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনীতিবিদদের সন্তানদের বিদেশে রেখে সাধারণ কর্মী-সমর্থকদের সন্তানদের রাজনৈতিক সংঘাত ও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার প্রবণতার সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, “আমাদের দেশের রাজনীতিবিদেরা দেশটাকে এতটাই ভালোবাসেন যে, এই দেশের মাটিতে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে পর্যন্ত ভরসা পান না! সে জন্য তারা নিজের সন্তানকে বিদেশে রেখে আরেকজনের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে নিজের পিছনে রাজনীতি করায়।”

সাধারণ কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি আরও লেখেন, “বোকা প্রকৃতির জনতা এসব নেতার পেছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করে, পরিবারের হক নষ্ট করে। অর্থের অভাবে কর্মীর সন্তানকে চিকিৎসা করাতে হয় চানখাঁরপুলে আর নেতার ছেলে সে সময় মাস্তি করে লিভারপুলে।”

পোস্টের শেষাংশে রাজনীতিবিদদের কথিত স্বার্থপরতা ও বৈষম্যের সমালোচনা করে তিনি লেখেন, “নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে।”

হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যে রাজনৈতিক নেতৃত্বের সন্তানদের ভবিষ্যৎ ও সাধারণ রাজনৈতিক কর্মীদের জীবন-নিরাপত্তার মধ্যে বৈপরীত্যের বিষয়টি উঠে এসেছে। তাঁর বক্তব্যের মূল সুর হলো—রাজনীতির নামে সাধারণ মানুষের আবেগ ও ত্যাগকে ব্যবহার করা হলেও সেই ত্যাগের দায়ভার অনেক সময় কর্মী ও তাঁদের পরিবারকেই বহন করতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here