Home জাতীয় বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে আজ চট্টগ্রাম যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে আজ চট্টগ্রাম যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

0
3
বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে আজ চট্টগ্রাম যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ঢাকা | বিডি ভিউজ বাংলা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শনে আজ শুক্রবার (১০ জুলাই) যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং আশপাশের পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন স্থানে প্রাণহানির পাশাপাশি অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেবেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করবেন। এছাড়া তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জামায়াতের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের অংশ হিসেবে তিনি চলমান উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ।

সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় সরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মাঠে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here