স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং-বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে। এতে দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষারকে আহ্বায়ক করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন দলের গণযোগাযোগ, প্রচার কার্যক্রম, ব্র্যান্ডিং, গণমাধ্যম সমন্বয় এবং ডিজিটাল যোগাযোগব্যবস্থাকে আরও সুসংহত, কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে এই উপ-কমিটির অনুমোদন দিয়েছেন।
উপ-কমিটিতে যারা আছেন
বিজ্ঞপ্তি অনুযায়ী, উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সারোয়ার তুষার।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—
- তাহসীন রিয়াজ (প্রচার ও ব্র্যান্ডিং)
- জয়নাল আবেদীন শিশির (প্রিন্ট ও ওয়েব মিডিয়া)
- ইয়াসির আরাফাত (ইলেক্ট্রনিক মিডিয়া)
- মাহবুব আলম (নিউ মিডিয়া ও মাল্টিমিডিয়া)
- আবদুল্লাহ আল মামুন (ফ্যাক্টচেকিং, এআই ও ডিজিটাল ইনভেস্টিগেশন)
- শাহাদাত হোসেন (সোশ্যাল মিডিয়া)
- আবু সুফিয়ান রায়হান (ব্র্যান্ডিং)
- যাবের বিন নূর ঐশী আলম পৃথ্বী (দপ্তর ও আর্কাইভ)
- সজীব ওয়াফি
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই উপ-কমিটি এনসিপির গণমাধ্যম ও ডিজিটাল যোগাযোগ কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে কাজ করবে।












