Home জাতীয় বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের নির্দেশ, সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের নির্দেশ, সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

0
7
বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের নির্দেশ, সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সভায় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সব মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার সর্বাত্মকভাবে কাজ করছে এবং ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ক্ষতিগ্রস্তদের নির্ভুল ডাটাবেজ তৈরি এবং সরবরাহব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বন্যা-পরবর্তী পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ সরবরাহ, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং এলজিইডি ও সড়ক বিভাগের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here