Home আন্তর্জাতিক জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

জর্ডানের জনগণকে মার্কিন সামরিক ঘাঁটি গুটিয়ে দেওয়ার আহ্বান; ‘আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই’

0
22
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই

হামলার পর প্রকাশিত এক বিবৃতিতে জর্ডানের জনগণের প্রতি বিশেষ আহ্বান জানায় আইআরজিসি। এতে দেশটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো গুটিয়ে নেওয়া বা অপসারণের জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।

জর্ডানের জনগণের উদ্দেশে আইআরজিসি বলেছে, ‘আপনারা খুব ভালো করেই জানেন যে আপনাদের দেশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা আপনাদের ভালোবাসি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আপনারা এক সম্মানিত জাতি, যারা ফিলিস্তিনি জনগণের কষ্ট ও নিপীড়ন অন্য যেকোনো জাতির তুলনায় অনেক বেশি অনুধাবন করতে পারেন।’

তবে আইআরজিসির এ হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে জর্ডান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবেও এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here