Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে ২০% শুল্ক পরিকল্পনা ‘জলদস্যুতা’: যুক্তরাষ্ট্রকে কড়া সমালোচনা লুলার

হরমুজ প্রণালিতে ২০% শুল্ক পরিকল্পনা ‘জলদস্যুতা’: যুক্তরাষ্ট্রকে কড়া সমালোচনা লুলার

মার্কিন পরিকল্পনা আন্তর্জাতিক নৌপরিবহন ও মুক্ত বাণিজ্যের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য ব্রাজিলের প্রেসিডেন্টের

0
19
হরমুজ প্রণালিতে ২০% শুল্ক পরিকল্পনা ‘জলদস্যুতা’: যুক্তরাষ্ট্রকে কড়া সমালোচনা লুলার

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি এ পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বলে আখ্যায়িত করেছেন।

সোমবার (১৩ জুলাই) ব্রাজিলের সাও পাওলোতে এক বক্তব্যে লুলা বলেন, ‘আগের দিনে এ ধরনের কাজকে জলদস্যুতা বলা হতো।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশ, যারা দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করেছে বলে আমি বিশ্বাস করি, তারা এখন নিজেরাই জলদস্যুতে পরিণত হতে পারে না।’

লুলার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এ রুটে অতিরিক্ত শুল্ক আরোপ বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লুলার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ব্রাজিল এ ধরনের একতরফা বাণিজ্যিক পদক্ষেপকে আন্তর্জাতিক নৌপরিবহন ও মুক্ত বাণিজ্যের জন্য উদ্বেগজনক হিসেবে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here