Home সর্বশেষ সংবাদ বন্যা পরিস্থিতির কারণে এনসিপির দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে এনসিপির দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

১৫ থেকে ১৮ জুলাইয়ের সব কর্মসূচি স্থগিত, পরে নতুন সূচি ঘোষণা

0
11
বন্যা পরিস্থিতির কারণে এনসিপির দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় প্রাণহানি ও জনজীবনে ব্যাপক বিপর্যয়ের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মানবিক পরিস্থিতি বিবেচনায় ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত নির্ধারিত দক্ষিণাঞ্চলের সব পদযাত্রা কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে ফরিদপুরের নগরকান্দা ও সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, বরিশালের বাবুগঞ্জ, বরগুনার আমতলী এবং পটুয়াখালী সদরে পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’।

এনসিপি জানায়, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ এবং দেশের সার্বিক মানবিক পরিস্থিতির প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থগিত হওয়া কর্মসূচিগুলো পরবর্তীতে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে। সংশোধিত সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here