Home রাজনীতি চট্টগ্রামে চাঁদাবাজি ও হামলা নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন

চট্টগ্রামে চাঁদাবাজি ও হামলা নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন

0
11
চট্টগ্রামে চাঁদাবাজি ও হামলা নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

চট্টগ্রামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হামলার ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, চট্টগ্রামে যে পদ্ধতিতে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ভয়াবহ এবং উদ্বেগজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

তিনি বলেন, দেশের বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়ার অন্যতম কারণ হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তাহীনতা। সরকারের দায়িত্ব গ্রহণের চার মাস পার হতে চললেও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি; বরং একের পর এক সহিংস ও সন্ত্রাসী ঘটনার খবর সামনে আসছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, “দেশি-বিদেশি নম্বর থেকে ফোন করে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার হুমকি দেওয়া এবং পূর্বঘোষণা দিয়ে হামলা চালানোর ঘটনা কোনো স্বাভাবিক রাষ্ট্রে কল্পনা করা যায় না। সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকলে যুদ্ধকালেও এমন পরিস্থিতি হওয়ার কথা নয়। কিন্তু চট্টগ্রামে ঠিক এমন ঘটনাই ঘটেছে।”

সরকারের সমালোচনা

সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে আইনের ব্যাখ্যা দিতেই বেশি ব্যস্ত। তার ভাষ্য, যদি আইন ব্যাখ্যাই প্রধান দায়িত্ব হয়ে থাকে, তাহলে তাঁকে আইনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষ ও নিবেদিতপ্রাণ কাউকে দায়িত্ব দেওয়া হোক।

তিনি দাবি করেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিপুল ভোটে নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেওয়ার চার মাস পরও যদি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে বা বাহিনীকে সক্রিয় করতে ব্যর্থ হয়, তবে তা সরকারের সামগ্রিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here