Home সর্বশেষ সংবাদ রংপুরে ২ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

রংপুরে ২ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

0
37
রংপুরে ২ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

ন্যাশনাল ডেস্ক| বিডি ভিউজ বাংলা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

শনিবার রাত ১১টা ২০ মিনিটে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তালুকহাবু এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর এলাকার মো. সুমন মিয়া (২৮) এবং লালমনিরহাট সদর উপজেলার দেউতিরহাট পঞ্চগ্রাম এলাকার মোছা. লুনা আক্তার সুমি (২৫)

রোববার জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম অ্যান্ড অপস) তত্ত্বাবধানে এবং ডিবির ওসি মো. সোহেল রানা-র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, কাকিনা-রংপুর সড়কের নিশাত বেনারসি দোকানের সামনে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের দুই আরোহী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে উদ্ধার হওয়া আলামতসহ তাদের গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here