Home আন্তর্জাতিক জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

0
17
জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

আন্তর্জাতিক ডেস্ক, বিডি ভিউজ বাংলা | ১৯ জুলাই, ২০২৬

ইরান-সম্পর্কিত সংঘাতের জেরে জর্ডানে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন এবং আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শনিবার (১৮ জুলাই) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে সেন্টকম জানায়, গত ১৭ জুলাই জর্ডানে ইরানি হামলা প্রতিহত করার সময় সেন্টকম ও সহযোগী বাহিনীর এই ক্ষয়ক্ষতি হয়। হামলায় আহত আরও চার মার্কিন সেনাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। নিহত সেনাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, ইরানের আইআরজিসি জর্ডানের আল-আজরাকে মার্কিন ঘাঁটিতে এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়েছে। এই ঘটনার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। এই সংঘাতের মধ্য দিয়ে গত পাঁচ মাসে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

বিস্তারিত পড়তে চোখ রাখুন বিডি ভিউজ বাংলা

সূত্র: সিএনএন / সেন্টকম বিবৃতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here