Home জাতীয় টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২, উদ্ধার হেরোইন-ইয়াবা

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২, উদ্ধার হেরোইন-ইয়াবা

0
23
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২, উদ্ধার হেরোইন-ইয়াবা

ন্যাশনাল ডেস্ক | বিডি ভিউজ বাংলা

গাজীপুর | ২০ জুলাই ২০২৬

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় হেরোইন, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানের একাংশে অবস্থিত মাজার বস্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “টঙ্গী এলাকা থেকে মাদক নির্মূলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশের দাবি, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।


তথ্যসূত্র

দ্য ডেইলি স্টার (বাংলা)
প্রকাশ: ২০ জুলাই ২০২৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here