Home জাতীয় জাহাজবাড়ি হত্যা: শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন প্রসিকিউশনের

জাহাজবাড়ি হত্যা: শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন প্রসিকিউশনের

0
4
জাহাজবাড়ি হত্যা: শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন প্রসিকিউশনের

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করা হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা প্রস্তুতির জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির তারিখ আগামী ২ আগস্ট নির্ধারণ করেন।

মামলায় গ্রেপ্তার দুই আসামি হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। এদিন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ মামলার অন্য পলাতক আসামিরা হলেন—ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন

মামলাটি কল্যাণপুরের জাহাজবাড়িতে সংঘটিত অভিযানে ৯ তরুণ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, ঘটনাটি ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অংশ ছিল।

সূত্র: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ২১ জুলাই ২০২৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here