Home আন্তর্জাতিক আল-আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনা, দীর্ঘদিনের নিয়ম ভাঙার অভিযোগ

আল-আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনা, দীর্ঘদিনের নিয়ম ভাঙার অভিযোগ

0
10

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অমুসলিমদের ইবাদত নিষিদ্ধ থাকার দীর্ঘদিনের নিয়ম ভেঙে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রবেশ ও ধর্মীয় আচার পালনের অভিযোগ উঠেছে।

আল জাজিরার প্রতিবেদনে, জেরুজালেম গভর্নরেটের বরাতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) ইসরায়েলি পুলিশ প্রায় ১৫০ জনের পৃথক দল করে বসতি স্থাপনকারীদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয়।

প্রতিবেদনে বলা হয়, সেখানে তারা তালমুদিক ধর্মীয় আচার, গান এবং উচ্চস্বরে প্রার্থনার পাশাপাশি পূর্ব অংশের চত্বরে সাষ্টাঙ্গে প্রণিপাত (এপিক প্রোস্ট্রেশন) করেন।

একই সময়ে ইসরায়েলি বাহিনী আল-আকসার প্রবেশপথ ও জেরুজালেমের পুরোনো শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এর ফলে অনেক ফিলিস্তিনি মুসল্লি ভোরের নামাজে অংশ নিতে পারেননি। জেরুজালেম গভর্নরেটের দাবি, পরে কয়েকজন ফিলিস্তিনি মুসল্লির ওপর ইসরায়েলি পুলিশ হামলাও চালায়।

ঐতিহাসিক স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) অনুযায়ী, মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে কেবল মুসলিমদেরই ইবাদতের অধিকার রয়েছে। তবে ইহুদি ধর্মেও এই স্থানটি অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত হয়।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here