Home সর্বশেষ সংবাদ শিক্ষার্থীদের আন্দোলনে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

0
28
শিক্ষার্থীদের আন্দোলনে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক, বিডি ভিউজ:

পরীক্ষার প্রশ্নফাঁস ও নানা অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের টানা তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারী মূল ছাত্রসংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রী এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

নয়াদিল্লির যন্তর-মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের প্রধান এবং প্রথম দাবিই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। অবশেষে তাঁর এই পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের মূল দাবিটি বাস্তবায়িত হলো।

এর আগে শুক্রবার সরকারের পক্ষ থেকে জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের সাথে দ্বিতীয় দফা বৈঠক করেছিলেন। সেখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নফাঁস কেলেঙ্কারির জেরে মানসিক অবসাদে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নীতিগত সম্মতি দেওয়া হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল। সিজেপির দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটামের মধ্যে অবশেষে আজ পদত্যাগ করলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই দিল্লির যন্তর-মন্তরসহ বিভিন্ন স্থানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here