Home আন্তর্জাতিক ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দেওয়া হবে, ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি আরাগচির

ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দেওয়া হবে, ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি আরাগচির

0
25
ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দেওয়া হবে, ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি আরাগচির

কাস্পিয়ান সাগরে হামলায় নিহত ১ নাবিক, আহত আরেকজন; ল্যাভরভ ও কাজা কাল্লাসের সঙ্গে ফোনে কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের কথিত হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ জুলাই) কাস্পিয়ান সাগরে সংঘটিত ওই হামলায় বিস্ফোরণে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আব্বাস আরাগচি জানান, এ ঘটনার পর তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে জাহাজের ক্রু সদস্যদের সহায়তায় এগিয়ে আসায় রাশিয়ার আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্বাস আরাগচি।

টেলিফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী কিয়েভের এমন পদক্ষেপকে উসকানিমূলক আখ্যা দিয়ে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা জবাবহীন থাকবে না।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ইরানের অব্যাহত কূটনৈতিক উদ্যোগ সম্পর্কেও সের্গেই ল্যাভরভকে অবহিত করেন আরাগচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here