Home জাতীয় নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও সংস্কার...

নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও সংস্কার নিয়ে আলোচনা

0
21
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক, নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা

এনসিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারত্ব ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা নিয়েও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন

সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক অবস্থা এবং আঞ্চলিক বিষয়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য নাভিদ নওরোজ শাহ

যেসব বিষয় নিয়ে আলোচনা

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

এছাড়া ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন উভয় পক্ষ।

সম্পর্ক জোরদারের অঙ্গীকার

এনসিপির বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here