Home আন্তর্জাতিক মস্কো লক্ষ্য করে ৩৯০টির বেশি ড্রোন হামলার চেষ্টা, ৮১টি ভূপাতিতের দাবি রাশিয়ার

মস্কো লক্ষ্য করে ৩৯০টির বেশি ড্রোন হামলার চেষ্টা, ৮১টি ভূপাতিতের দাবি রাশিয়ার

0
7
মস্কো লক্ষ্য করে ৩৯০টির বেশি ড্রোন হামলার চেষ্টা, ৮১টি ভূপাতিতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চল লক্ষ্য করে এক রাতে ৩৯০টির বেশি ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছেন শহরটির মেয়র সের্গেই সোবিয়ানিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সের্গেই সোবিয়ানিন বলেন, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে ৩৯০টির বেশি ড্রোন উড়ে আসে।

তার দাবি, এসব ড্রোনের বেশিরভাগই শহরে পৌঁছানোর আগেই রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। মস্কোর দিকে আসা ৮১টি মানববিহীন আকাশযান (ইউএভি) ভূপাতিত করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ বলেন, ড্রোন হামলায় চেখভ শহরভাউলোভো গ্রামের কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে এসব তথ্য জানানো হলেও হামলার সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তথ্যসূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here