বিডি ভিউজ বাংলা | রাজনীতি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শেখ হাসিনার কাছে পাসপোর্ট না থাকায় তিনি কীভাবে দেশে ফিরবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “উনি কীভাবে আসবেন, এটা ওনার সমস্যা। এটা আমার সমস্যা না।”
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “আমাদের চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিয়েছে, আমি আইনের প্রয়োগটা করব।”
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। একজন ব্যক্তি ফাঁসির আসামি হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আত্মসমর্পণ করতে চান, তাহলে আইনি প্রক্রিয়া অনুসরণ করার সুযোগ রয়েছে।
আইনমন্ত্রী বলেন, “আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদের কর্তৃত্ব দিয়েছে, আমরা সে কর্তৃত্ব প্রয়োগ করব।”
📌 সূত্র: দৈনিক ইত্তেফাক











