Home সর্বশেষ সংবাদ আবু সাঈদ হত্যার প্রথম প্রতিবাদ আমিই করেছি: আদালতে দাবি সাবেক বেরোবি ভিসির

আবু সাঈদ হত্যার প্রথম প্রতিবাদ আমিই করেছি: আদালতে দাবি সাবেক বেরোবি ভিসির

0
10

বিডি ভিউজ বাংলা | জাতীয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার প্রথম প্রতিবাদকারী হিসেবে নিজেকে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

আদালতে তিনি বলেন, “আবু সাঈদ হত্যার প্রথম প্রতিবাদ আমিই করেছি। আমিই সবার আগে প্রতিবাদ জানিয়েছি। এটি রেকর্ডে আছে।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে সাবেক এই উপাচার্য দাবি করেন, তিনি আন্দোলনের বিপক্ষে কোনো কাজ করেননি। বরং তিনি আন্দোলনকে সমর্থন করেছেন।

তিনি আদালতের কাছে নিজের অবস্থান তুলে ধরে বলেন, জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়।

আবু সাঈদ হত্যাকাণ্ড জুলাই আন্দোলনের অন্যতম আলোচিত ঘটনা। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে তদন্ত ও আইনি কার্যক্রম শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here