Home আন্তর্জাতিক ইরানের নতুন হুঁশিয়ারি: হরমুজ প্রণালির পর আরও গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের সতর্কবার্তা

ইরানের নতুন হুঁশিয়ারি: হরমুজ প্রণালির পর আরও গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের সতর্কবার্তা

0
5
ইরানের নতুন হুঁশিয়ারি: হরমুজ প্রণালির পর আরও গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র যদি সামরিক হুমকি ও নৌ অবরোধ অব্যাহত রাখে, তাহলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের কড়াকড়ি আরও বাড়ানো হবে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালি ও নৌপথও পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলগাদর বলেন, মার্কিন নৌ অবরোধ ও যুদ্ধংদেহী অবস্থান অব্যাহত থাকলে এর প্রভাব শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের ওপরও পড়বে।

বর্তমানে দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালি কার্যত অচল থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। একই সময়ে লোহিত সাগরেও হুথিদের অবরোধ আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহনকে আরও জটিল করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহ সংকট নতুন মাত্রা পেতে পারে।

📰 সূত্র: IRNA (ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here