Home সর্বশেষ সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ৫ সেপ্টেম্বর, বাধা দিলে ‘দ্বিগুণ শক্তিতে’ এগোনোর হুঁশিয়ারি

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ৫ সেপ্টেম্বর, বাধা দিলে ‘দ্বিগুণ শক্তিতে’ এগোনোর হুঁশিয়ারি

0
5
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ৫ সেপ্টেম্বর, বাধা দিলে ‘দ্বিগুণ শক্তিতে’ এগোনোর হুঁশিয়ারি

রাজনীতি | ন্যাশনাল নিউজ ডেস্ক
বিডি ভিউজ বাংলা

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চে কোনো বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছানো হবে। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আরও তিনটি লংমার্চ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। সেগুলো হলো—

  • ১৯ সেপ্টেম্বর: ঢাকা–রংপুর
  • ১০ অক্টোবর: ঢাকা–খুলনা
  • ২৪ অক্টোবর: ঢাকা–সিলেট

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছে।

তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি থাকে না।

এ সময় নাহিদ ইসলাম ছাত্রদলেরও সমালোচনা করেন। তার অভিযোগ, ছাত্রদল আবারও ছাত্রলীগের মতো হল দখলের চেষ্টা করছে।

১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনভোগান্তি নিরসন এবং বিভিন্ন রাজনৈতিক দাবিতে তাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here