Home জাতীয় শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

0
6
শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে। তিনি দাবি করেন, প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও পলাতক আসামিকে বাংলাদেশে ফেরত না দিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অসম্মান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের একজন পলাতক আসামি। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডসহ হত্যা ও দুর্নীতির একাধিক মামলার বিচার চলছে বলে তিনি উল্লেখ করেন। তার অভিযোগ, ভারত সরকার পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি পাঠানো হলেও ভারত এ বিষয়ে কোনো জবাব দেয়নি। বরং তাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা দুই দেশের পারস্পরিক বিশ্বাসের পরিপন্থী এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে তিনি মন্তব্য করেন।

দেশের চলমান বিভিন্ন সংকট প্রসঙ্গে রিজভী বলেন, গ্যাস, হাম ও ডেঙ্গুসহ নানা সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি দাবি করেন, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারকে ব্যর্থ করতে একটি রাজনৈতিক দল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here