Home জাতীয় টরন্টোগামী বিমানের ফ্লাইট ইতালিতে ৬ ঘণ্টা আটকে, যান্ত্রিক ত্রুটিতে ভোগান্তিতে ২৫৬ যাত্রী

টরন্টোগামী বিমানের ফ্লাইট ইতালিতে ৬ ঘণ্টা আটকে, যান্ত্রিক ত্রুটিতে ভোগান্তিতে ২৫৬ যাত্রী

0
8
টরন্টোগামী বিমানের ফ্লাইট ইতালিতে ৬ ঘণ্টা আটকে, যান্ত্রিক ত্রুটিতে ভোগান্তিতে ২৫৬ যাত্রী

যান্ত্রিক ত্রুটিতে ইতালিতে ৬ ঘণ্টা আটকে বিমান বাংলাদেশের টরন্টো-ঢাকা ফ্লাইট

বিডি ভিউজ বাংলা ডেস্ক: টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ছয় ঘণ্টা আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ফ্লাইটে থাকা ২৫৬ জন যাত্রী।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

পথিমধ্যে নির্ধারিত জ্বালানি নেওয়ার জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।

অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছে। এ কারণে প্রয়োজনীয় মেরামত শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইটটি পুনরায় ছেড়ে যেতে পারবে না।

যাত্রীদের অভিযোগ, স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ৩০ মিনিট পর্যন্ত উড়োজাহাজটি বিমানবন্দরেই অবস্থান করছিল। তবে কখন পুনরায় যাত্রা শুরু হবে, সে বিষয়ে বিমান কর্তৃপক্ষ থেকে নিশ্চিত কোনো সময় জানানো হয়নি।

ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তবে যান্ত্রিক ত্রুটির প্রকৃতি কিংবা সম্ভাব্য যাত্রা শুরুর সময় সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here