Home আন্তর্জাতিক ইসরাইলের হেফাজতে প্রায় ১,৭০০ ফিলিস্তিনির মরদেহ!

ইসরাইলের হেফাজতে প্রায় ১,৭০০ ফিলিস্তিনির মরদেহ!

0
21
ইসরাইলের হেফাজতে প্রায় ১,৭০০ ফিলিস্তিনির মরদেহ!

আন্তর্জাতিক নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ভবিষ্যতে বন্দিবিনিময়ের সম্ভাবনা বিবেচনায় প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির মরদেহ ইসরাইল ধরে রেখেছে বলে অভিযোগ উঠেছে।

ইসরাইলের দৈনিক হারেৎস মঙ্গলবার দুই নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি সম্প্রতি ইসরাইলের নিরাপত্তা কাঠামোর অভ্যন্তরে আলোচনায় এসেছে। ভবিষ্যতে কোনো ইসরাইলি নাগরিক আটক বা নিখোঁজ হলে সম্ভাব্য বন্দিবিনিময়ের জন্য ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখার পক্ষে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি অবস্থান নিয়েছেন বলে দাবি করা হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীও এই অবস্থানকে সমর্থন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে একটি ফিলিস্তিনি অধিকার সংগঠন জানিয়েছিল, ইসরাইল গাজায় নিহত প্রায় ১,৫০০ ফিলিস্তিনির মরদেহ সেদে তেইমান সামরিক স্থাপনায় আটকে রেখেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে

ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখার বিষয়টি নিহতদের পরিবারের জন্য দীর্ঘদিন ধরে গভীর মানবিক ও মানসিক সংকটের কারণ হয়ে আছে। স্বজনদের মরদেহ ফেরত দিয়ে যথাযথ ধর্মীয় ও পারিবারিক রীতিতে দাফনের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে বিভিন্ন ফিলিস্তিনি অধিকার সংগঠন।

📌 সূত্র: আল জাজিরা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

#ফিলিস্তিন #গাজা #ইসরাইল #বন্দিবিনিময় #মরদেহ #গাজাযুদ্ধ #Palestine #Gaza #Israel #InternationalNews #BDViewsBangla

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here