ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১২ আগস্ট ২০২৬
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মার্কিন নৌবাহিনীর অন্তত সাত সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার কারণে রণতরীটির সৈন্যদের মধ্যে চাপ ও অসন্তোষ তৈরি হয়েছিল। এর মধ্যেই তাদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে।
মেহের নিউজের দাবি, সংঘর্ষে সাত মার্কিন নৌসদস্য নিহত হয়েছেন। তবে হতাহতের এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি সত্য হলে দীর্ঘমেয়াদি সামরিক মোতায়েনের কারণে মার্কিন বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও নতুন প্রশ্ন তৈরি হতে পারে।
সূত্র: মেহের নিউজ











