পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ৪:৫৫ পিএম
আপডেট: ১২ আগস্ট ২০২৬, ৫:০০ পিএম
সরকার পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী রয়েছেন।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক একাধিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরি থেকে বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—
- রাজন কুমার দাশ — অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার ৮ এপিবিএন
- মো. গোলাম রুহানী — সাবেক সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি
- মো. ইকবাল হোসাইন — পুলিশ সুপার, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়
- কাজী আশরাফুল আজীম — উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়
- বিপ্লব কুমার সরকার — যুগ্ম কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত
- সুদীপ কুমার চক্রবর্তী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক












