Home রাজনীতি আজ চূড়ান্ত হবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

আজ চূড়ান্ত হবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

0
7
আজ চূড়ান্ত হবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। এরপর দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৫
সর্বশেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৫

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ১৩ আগস্ট। ফলে শেষ দিনেই প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি।

এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক জোট ও প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে।

স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির প্রার্থী সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here