Home আন্তর্জাতিক কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সরকার: মঈন খান

কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সরকার: মঈন খান

0
3
কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সরকার: মঈন খান

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬

কোনো ধরনের দুর্নীতিকে সরকার প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, যারা দুর্নীতির সঙ্গে জড়িত হবে, যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

‘দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না’

মঈন খান বলেন, সরকারের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে কঠোর। কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। কেউ দুর্নীতিতে জড়িত হলে আইন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘যারা করবে, যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না’

বিএনপিকে ‘ক্যান্টনমেন্টের দল’ বলা হয়—এমন প্রসঙ্গে মঈন খান বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেছেন।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান

স্থানীয় সরকার নির্বাচন কবে?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের একটি সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে। তাই তিনি নিজের ইচ্ছামতো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেন না।

মঈন খান বলেন, ‘আমি আজকে যদি বলে দিই যে অমুক দিন নির্বাচন হবে, এই কথার কোনো অর্থ থাকবে না।’

সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেবে বলেও জানান তিনি।

সূত্র: আমার দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here