রাজনীতি ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আসন্ন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণ ও সার্বিক প্রস্তুতির লক্ষ্যে যৌথসভা আহ্বান করেছে দলটি।
আগামী বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণ, দলীয় করণীয় চূড়ান্ত করা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হবে।












