Home সর্বশেষ সংবাদ স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম

0
3
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম

রাজনীতি ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কোনো রাজনৈতিক জোটে না গিয়ে দলটি নিজস্ব প্রতীকে চেয়ারম্যান প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম

সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

সারজিস আলম বলেন, আগামী নভেম্বরের মধ্যে দেশের প্রায় ৫ হাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করার লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিপি। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে এসব ইউনিয়নে দলের আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এনসিপির সাংগঠনিক পরিকল্পনা তুলে ধরে সারজিস আলম বলেন, ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।

তিনি দেশের তরুণদের নতুন রাজনৈতিক ধারায় যুক্ত হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here