Home সারাদেশ ফেনীর শহীদ হারুন ও চৌদ্দগ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান

ফেনীর শহীদ হারুন ও চৌদ্দগ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান

0
6
ফেনীর শহীদ হারুন ও চৌদ্দগ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবার এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি হারানো এক অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমানের নিজস্ব উদ্যোগ ও নির্দেশনায় নির্মিত এসব বাড়ির চাবি আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগ ও নির্দেশনায় অসহায় পরিবারগুলোর জন্য বাড়িগুলো নির্মাণ করা হয়েছে।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here