Home আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা থমকে যাওয়ায় ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

কূটনৈতিক আলোচনা থমকে যাওয়ায় ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

0
4
কূটনৈতিক আলোচনা থমকে যাওয়ায় ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

কূটনৈতিক আলোচনা থমকে যাওয়ায় ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ১ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ১ অক্টোবর ২০২৬

কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর পর ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রে গিয়েছিল। তাদের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও ছিলেন।

বুধবার আনাদোলুকে বিষয়টি নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, রুবিওর নির্দেশে সোমবার সন্ধ্যায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশন নিউইয়র্কে ইরানের মিশনকে জানায়, আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে ‘অবিলম্বে’ যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

এক মার্কিন কর্মকর্তার ভাষ্য, “জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হয়ে গেছে, তাই তাদের চলে যাওয়ার সময় হয়েছে।”

ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, ইরানি প্রতিনিধিদল স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে নিউইয়র্ক থেকে দোহার উদ্দেশে বিমানে ওঠে। তবে দ্বিতীয় একটি সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, আরাগচির সোমবার রাতেই তেহরানে ফেরার কথা আগে থেকেই নির্ধারিত ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার সকালে হোয়াইট হাউস আশা করেছিল ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হতে পারে। কিন্তু দিনের শেষ নাগাদ স্পষ্ট হয়ে যায়, আলোচনা অচলাবস্থায় পৌঁছেছে।

এদিকে কাতারের মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের সঙ্গে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে অ্যাক্সিওস।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের অবসান ঘটাতে এর আগে থেকেই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালির নৌ চলাচল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু, অ্যাক্সিওস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here