Home জাতীয় শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা

শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা

0
8
শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা

শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬

অনুমোদিত সীমার বাইরে ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদসহ বন্ড সুবিধায় আমদানি করা পণ্য মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রমে ‘গুরুতর অসংগতি’ পাওয়া যায়। অধিকতর যাচাই ও তদন্তের স্বার্থে চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের অনুমোদিত ওয়্যারহাউসের সংখ্যা ছিল দুটি। তবে সরেজমিন পরিদর্শনে মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। এর মধ্যে দুটি অনুমোদিত ওয়্যারহাউসও ছিল।

এনবিআর জানিয়েছে, বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অনুমোদিত সীমার বাইরে সরিয়ে নেওয়া বা খোলাবাজারে বিক্রির সম্ভাবনা যাচাই এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর); বিডিনিউজ২৪ ডটকম; চ্যানেল ২৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here