Home জাতীয় বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী

বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী

0
8
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী

বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয় নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬

বে অব বেঙ্গল কনভারসেশনে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শক্তিশালী গ্রামীণ অর্থনীতি মানেই সমৃদ্ধ বাংলাদেশ। বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এবারের সংলাপে ১০০টির বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় ২০০ জন বক্তা অংশ নেবেন।

সংলাপে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অংশ নেওয়ার কথা রয়েছে।

এবারের সংলাপের প্রতিপাদ্য—‘Fragments, Frontiers, Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। বাংলায় যার ভাবার্থ—‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’।

সূত্র: আমার দেশ অনলাইন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here