Home আন্তর্জাতিক ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় প্রস্তুত রাশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় প্রস্তুত রাশিয়া

0
2
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় প্রস্তুত রাশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ৪ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ৪ অক্টোবর ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের অবসানে মধ্যস্থতা করতে মস্কো প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। একই সঙ্গে তিনি বলেছেন, তেহরানের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই ত্যাগ করবে না রাশিয়া।

ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত। তিনি জানান, তেহরানের সঙ্গে মস্কোর সম্পর্ক বর্তমানে ‘নজিরবিহীন পর্যায়ে’ রয়েছে। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মেদভেদেভ বলেন, রাশিয়া ও ইরান উভয় দেশই ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। ফলে আর্থিক সহযোগিতার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা খুঁজে বের করা জরুরি। তার ভাষ্য, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর মধ্যে প্রায় ৯০ শতাংশ বাণিজ্য নিজস্ব জাতীয় মুদ্রায় সম্পন্ন হয়।

রাশিয়ার অর্থায়নে ইরানের রাশত থেকে আজারবাইজান সীমান্তবর্তী আস্তারা পর্যন্ত প্রস্তাবিত রেলপথ নির্মাণ প্রকল্পকে ‘রূপান্তরমূলক’ হিসেবে উল্লেখ করেন মেদভেদেভ।

তিনি বলেন, রাশিয়া ও ইরানের অর্থায়নে নির্মিতব্য এই রেলপথ আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডরের (আইএনএসটিসি) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই করিডর আজারবাইজান ও ইরানের মধ্য দিয়ে ইউরোপ ও রাশিয়াকে পারস্য উপসাগর এবং ভারতের সঙ্গে যুক্ত করবে।

মেদভেদেভ আরও জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি ইরানে নতুন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে রাশিয়ার।

তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূত্র: মেহের নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here