মহানবমীতে তিন মহানগরে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রওনা হয়ে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন এবং পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। মহানবমীতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, রংপুরের পর প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর রাজশাহীতে একটি জনসভায় যোগ দিয়ে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। চট্টগ্রামে জেএম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যরা।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। সে সময় তাঁর সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমানও ছিলেন।
সূত্র: প্রধানমন্ত্রীর প্রেস সচিবের বক্তব্য ও সরবরাহ করা সংবাদতথ্য।
প্রকাশের তারিখ: ২০ অক্টোবর ২০২৬















