Home জাতীয় শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-সাভারের শিল্পাঞ্চল, কারখানায় ছুটি

শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-সাভারের শিল্পাঞ্চল, কারখানায় ছুটি

0
4
শ্রমিক বিক্ষোভে গাজীপুর-সাভারের ৮০ কারখানায় ছুটি ঘোষণা

শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-সাভারের শিল্পাঞ্চল, কারখানায় ছুটি

বিডি ভিউজ বাংলা | নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর ও সাভারের অন্তত ৮০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া শ্রমিক আন্দোলন দুপুরের দিকে আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর সাভারের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক বিক্ষোভের কারণে সাভার এলাকায় অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের মধ্যে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এসব ঘটনা ঘটে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিক বিক্ষোভের কারণে কালিয়াকৈরেও অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

এদিকে, বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনার পর গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রমিকদের দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here