ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তিনি বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বিদেশে অবস্থান করে স্বেচ্ছায় আত্মসমর্পণ বা সাধারণ আইনি প্রক্রিয়ায় সুবিধা নেওয়ার সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদন সরকার আমলে নিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।











