Home আন্তর্জাতিক ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ইরানের জন্য ‘শেষ সুযোগ’, না হলে সামরিক পদক্ষেপ

ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ইরানের জন্য ‘শেষ সুযোগ’, না হলে সামরিক পদক্ষেপ

0
8
ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ইরানের জন্য ‘শেষ সুযোগ’, না হলে সামরিক পদক্ষেপ

ইন্টারন্যাশনাল ডেস্ক | বিডি ভিউজ বাংলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য এটাই তাদের ‘শেষ সুযোগ’। অন্যথায় যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

হোয়াইট হাউসের ওভাল অফিসে এক নথি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো একটি সমঝোতায় পৌঁছাতে পারি। আমি শেষবারের মতো তাদের একটি সুযোগ দিতে চাই।’

ইরানের বিরুদ্ধে একাধিকবার হামলার হুমকি দিয়ে পরে তা স্থগিত করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প জানান, সম্ভাব্য চুক্তির প্রথম ধাপে হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হবে। দ্বিতীয় ধাপে থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বিলুপ্ত করার বিষয়টি। তবে তিনি স্বীকার করেন, দ্বিতীয় ধাপ বাস্তবায়নে আরও কিছু সময় লাগতে পারে।

তিনি দাবি করেন, রোববার রাতে পরিকল্পিত মার্কিন হামলার আশঙ্কাই ইরানকে আলোচনায় আগ্রহী করেছে। তার ভাষায়, ওই হামলা হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠোর সামরিক অভিযানের একটি হতে পারত।

ট্রাম্প বলেন, ‘তথ্য ফাঁস হওয়ায় বরং উপকার হয়েছে। ইরান বুঝতে পেরেছিল কী আসছে। হামলা হলে তা দীর্ঘ সময় চলত এবং কার্যত খুব সামান্যই অবশিষ্ট থাকত। কিন্তু যদি আমি অনেক মানুষের জীবন বাঁচানোর সুযোগ পাই, তাহলে আমি সেই সুযোগ দিতে চাই। আমার কোনো সময়সীমার চাপ নেই।’

হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, সেখানে কোনো ধরনের টোল আরোপ করা হবে না। তবে তিনি যোগ করেন, ‘যদি কেউ টোল নেয়, তাহলে আমরাই নেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here