Home আন্তর্জাতিক বাশার আল-আসাদ ও তার ভাই মাহেরকে মৃত্যুদণ্ড

বাশার আল-আসাদ ও তার ভাই মাহেরকে মৃত্যুদণ্ড

0
25
বাশার আল-আসাদ ও তার ভাই মাহেরকে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১১ আগস্ট ২০২৬

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি ফৌজদারি আদালত।

মঙ্গলবার আদালত এ রায় দেন।

আদালত বাশার আল-আসাদকে শিশুসহ একাধিক ব্যক্তিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি নির্যাতন, নির্বিচারে আটক এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে।

আতেফ নাজিবের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও নির্বিচারে আটকের পাশাপাশি গুলি ব্যবহার করে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে অংশ নেওয়া এবং আটককেন্দ্রে পদ্ধতিগতভাবে হত্যা ও নির্যাতন চালানোর অভিযোগ আনা হয়েছে।

নাজিবের বিচার তার উপস্থিতিতে অনুষ্ঠিত হলেও বাশার ও মাহের আল-আসাদের বিচার হয়েছে তাদের অনুপস্থিতিতে। একই সঙ্গে চতুর্থ ফৌজদারি আদালত তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি অভিযান চালানোর নির্দেশ দিয়েছে।

আদালত জানিয়েছে, তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্যে প্রমাণিত হয়েছে—২০১১ সালে দারা শহরে বিক্ষোভ শুরুর পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত নিরাপত্তা অভিযানে নাজিব জড়িত ছিলেন।

১১ দিনের অভিযানে পতন আসাদ সরকারের

২০২৪ সালে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমাদ আল-শারা নেতৃত্বাধীন যোদ্ধাদের মাত্র ১১ দিনের অভিযানে বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। এরপর দেশ ছেড়ে রাশিয়ার মস্কোতে পালিয়ে যান বাশার আল-আসাদ।

বাশার আল-আসাদের বিরুদ্ধে দেওয়া এই মৃত্যুদণ্ডের রায় সিরিয়ার রাজনৈতিক ও বিচারিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here