Home রাজনীতি মির্জা ফখরুলের বিদায়ের পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা

মির্জা ফখরুলের বিদায়ের পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা

0
7
মির্জা ফখরুলের বিদায়ের পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে—এমন আলোচনা চলছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী করার পর তার দায়িত্বে থাকা মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৬:৫৮
সর্বশেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ১৬:৫৮

বৃহস্পতিবার দুপুরে সচিবালয় ও রাজনৈতিক মহলে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে আলোচনা হয়। তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আলোচনা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর তিনি তার বর্তমান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দ্রুত নতুন কাউকে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আলোচনায় রয়েছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

অন্যদিকে বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে। ফলে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।

নীতিনির্ধারণী পর্যায়ের সূত্রের বরাতে জানা গেছে, প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে ধারাবাহিকতা নিশ্চিত করতেই দ্রুত দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি।

জাতীয় নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here