Home আন্তর্জাতিক ইরানের নতুন অস্ত্র নিয়ে আইআরজিসির হুঁশিয়ারি, ‘পরের যুদ্ধ হবে ভিন্ন’

ইরানের নতুন অস্ত্র নিয়ে আইআরজিসির হুঁশিয়ারি, ‘পরের যুদ্ধ হবে ভিন্ন’

0
9

প্রকাশের তারিখ: ২০ আগস্ট ২০২৬
আপডেটের তারিখ: ২০ আগস্ট ২০২৬

ইরান অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আবার সংঘাত শুরু হলে আগের তুলনায় আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সরদার মোহেব্বি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র বলেন, আইআরজিসির ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি করা হয়েছে।

মোহেব্বি বলেন, “যদি আবার যুদ্ধ শুরু হয়, তাহলে আমাদের অস্ত্রশস্ত্র সব দিক থেকে অতীতের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে।”

তিনি জানান, ইরানের অস্ত্র ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বৃদ্ধি, পাল্লা বাড়ানো এবং পরবর্তী প্রজন্মের ওয়ারহেডের উন্নয়ন

আইআরজিসির এই মুখপাত্রের বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সম্ভাব্য নতুন সংঘাতের জন্য ইরান তার সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উন্নত ওয়ারহেড এবং অধিক নির্ভুলতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইরানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে গুরুত্ব পেয়েছে। দেশটি ভবিষ্যতে সামরিক সংঘাত হলে আগের তুলনায় আরও শক্তিশালী অস্ত্র ব্যবহারের প্রস্তুতির কথা প্রকাশ্যে জানাল।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here