Home রাজনীতি গ্যাস, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলায় আরও মনোযোগ চান আলাল

গ্যাস, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলায় আরও মনোযোগ চান আলাল

0
3
গ্যাস, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলায় আরও মনোযোগ চান আলাল

নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬

জাতীয় জীবনে গ্যাস, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো কয়েকটি সমস্যা প্রকট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এসব বিষয়ে সরকারকে আরও বেশি মনোযোগ ও যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জনতার অধিকার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, জাতীয় জীবনে যে সমস্যাগুলো এখন প্রকট হচ্ছে, সেগুলো অতীতে ফেলে রাখা অসমাপ্ত কাজের যন্ত্রণা। বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে সরকারের আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।

সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে—এমনটা মনে করেন না জানিয়ে তিনি বলেন, তবে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন

প্রধানমন্ত্রীর জীবনযাপন প্রসঙ্গে আলাল দাবি করেন, প্রধানমন্ত্রী সাদাসিধে জীবনযাপনের মাধ্যমে রাজনীতিতে নতুন উদাহরণ তৈরি করেছেন। সরকারি বাড়ি ও গাড়ি ব্যবহার না করা, প্রটোকল কমানো এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার বিষয়গুলোও তিনি তুলে ধরেন।

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অতীত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তার কথাও বলেন বিএনপির এই নেতা। রাষ্ট্র ও দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here