Home সর্বশেষ সংবাদ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের

0
6
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৬ মিনিট

ইরানে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে, জর্ডানে মার্কিন মেরিন সেনাদের একটি ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়, জর্ডানের আকাবা উপকূলে অবস্থিত মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প তিবতিন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বিপুলসংখ্যক মার্কিন সামরিক সদস্য নিহত এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কয়েকটি আক্রমণাত্মক হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে আইআরজিসি।

মার্কিন হামলার জবাব দেওয়ার দাবি

আইআরজিসি জানায়, ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত হওয়ার পর এর জবাব হিসেবে ওই হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘আগ্রাসনকারীকে শাস্তি দেওয়ার অভিযানের দ্বিতীয় ধাপে’ জর্ডানের আকাবা উপকূলে অবস্থিত মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প তিবতিনে হামলা চালানো হয়।

প্রিন্স হাসান বিমানঘাঁটিতেও হামলার দাবি

অন্য একটি বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার আরকিউ-৪ ও এমকিউ-৯ ড্রোন রাখার হ্যাঙ্গার লক্ষ্য করে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে এবং কয়েকজন পাইলট ও উড্ডয়ন-প্রযুক্তিবিদ নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানি বাহিনী।

এ ছাড়া ঘাঁটির কয়েকটি কারিগরি অবকাঠামোতে আগুন ধরে যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি

সূত্র: প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here