Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত: আইআরজিসি

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত: আইআরজিসি

0
3
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত: আইআরজিসি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। নিহতদের মধ্যে দুজন নৌবাহিনীর এবং একজন বিমানবাহিনীর পাইলট ছিলেন।

বৃহস্পতিবার আইআরজিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নিহত পাইলটেরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি নৌবাহিনীর পাইলট ছিলেন। হোসেইন মাহদাভিয়ান ছিলেন বিমানবাহিনীর পাইলট।

তবে তারা কোথায় মার্কিন হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইরান। হামলার সময় তারা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না, সেটিও স্পষ্ট নয়। তারা কোনো হামলা বা সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

আরও ছয় নৌসদস্য নিহত

তিন পাইলটের মৃত্যুর পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গল ও বুধবার দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন নিহত হয়েছেন। কেরমানশাহ প্রদেশে নিহত হয়েছেন ইসলামি বিপ্লবী গার্ডের চার সদস্য।

এ ছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।

হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাতেও মার্কিন হামলাকে দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা।

তবে নৌবাহিনীর যে ছয় সদস্য নিহত হওয়ার কথা ইরান জানিয়েছে, তারা খুজেস্তানে নিহত সাতজনের মধ্যে রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here