ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে ‘উড়িয়ে দেওয়া’ অথবা চুক্তি—সিদ্ধান্ত শিগগিরই
আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
আপডেটের তারিখ: ১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ইরানকে ধ্বংস করা অথবা দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছানো—এই দুই পথের একটিতে যুক্তরাষ্ট্রকে শিগগিরই যেতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানবিষয়ক এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হয়তো আপনাকে তাদের উড়িয়ে দিতে হবে। সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আমরা ওদের উড়িয়ে দিতে পারি, আবার চুক্তিও করতে পারি—সেই সময়টা ঘনিয়ে আসছে।”
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান ইস্যুর কোনো না কোনোভাবে খুব শিগগিরই সমাপ্তি ঘটবে।
এ সময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের “পূর্ণ নিয়ন্ত্রণ” রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।
ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ অব্যাহত রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালিকে ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা












